আল ভোঁদড়
আমি – আল ভোঁদড়ের “সাথে যে খেলিব মরণ খেলা,
– প্রভাতবেলা।
আমি – সুগভীর নি:স্বনে, কঠিন আলিঙ্গনে,
– কন্ঠ পাকড়ি ধরিব আঁকড়ি দুইজনা দুইজনে,
– দংশন-ক্ষত শ্যণবিহঙ্গ যুঝি ভুজঙ্গ সনে।”.
আমি – ক্ষত বিক্ষত শান্তিকপোত, হয়েছি সর্বনাশা,
কারণ – আমার স্নিগ্ধ নীড়ে বিষধর নাগিনী বেঁধেছে বাসা।
আমি – আকাশ ফাটানো প্রলয়ংকর বিস্ফোরণের সাথে
সেই নাগিনীর মাথায় পড়ব করাল বজ্রপাতে।
আমি – রক্ত দুচোখে তীব্র তাকাব তার বিষাক্ত চোখে
এই বাংলা যে নরক করেছে তিরিশ লক্ষ শোকে।
সেই মুনাফেক নগ্ন জড়াব শত-সহস্র হাতে
আমি – এই দানবের মুখোশ খুলব উদ্ধত পদাঘাতে।
বুকে তুলে নেব একাত্তরের ছিন্নতন্ত্রী বীণা,
দেখব সেখানে কোনো প্রাণ বাকী এখনো রয়েছে কিনা।
তারপর – “নিশ্চল নিশ্চুপ,
– আপনার মনে পুড়িব একাকী, গন্ধবিধুর ধূপ।”
************************************************
হাসান মাহমুদের কণ্ঠে আবৃত্তি
আল আমিন বাবুর কণ্ঠে গান ও ভিডিও
{youtube}lN_VSHoyQnU{/youtube}