হেই নিজামী মুজাহিদী !!
বছর দশেক আগে যখন বিএনপি’র ঘাড়ে চড়ে নির্বাচনে জিতে নিজামীমুজাহিদী মন্ত্রীহয়ে জাতীয় পতাকাশোভিত গাড়ীতে চড়েছে তখন দেশের কোটি কোটি লোকের বুকভাঙ্গা নীরব আর্তনাদের সাথে আমিও সামিল ছিলাম। সেই দুর্দিনে কল্পনাও করা যায়নি কোনদিন সেই নিজামীর গায়ে কয়েদীর পোশাক উঠবে, সেই মুজাহিদী জেলখানার কনডেম সেল-এ বাস করবে। তবুও তখন আমি সাহসে বুক বেঁধে এই স্বপ্ন দেখেছিলাম- এটা লিখে পোষ্ট করেছিলাম:-
তুমি কি ভেবেছ? -হাসান মাহমুদ।-
তুমি কি ভেবেছ এভাবেই দিন যাবে? এ সুখস্বপ্ন কখনো হবেনা বাসী?
এভাবেই তুমি বাংলাদেশকে খাবে, চিরকাল রবে তোমার কুটিল হাসি?
তুমি কি ভেবেছ হাজার বধ্যভুমি, বিক্রী করবে ছলচাতুরীর দামে?
ঠোঁটে রক্তের দাগ মুছে ফেলে তুমি, পার পেয়ে যাবে শুধু ধর্মের নামে?
প্রকৃতির কিছু বিধান রয়েছে বাকী। অন্ধ সে বিধি কাউকে ছাড় দেবেনা!
কেউই পারেনি সেইখানে দিতে ফাঁকি, সুদে ও আসলে গুনতে হয়েছে দেনা।
পাশার এ ছক উল্টে যখন যাবে, বিচারের লাঠি করবে তোমাকে তাড়া,
এবং তোমার সামনে এসে দাঁড়াবে, বাংলার কোটি দামাল লক্ষ্মীছাড়া।
জাতি আর কোনো চাতুরীতে ভুলবেনা, যত হও তুমি সুদক্ষ অভিনেতা,
লক্ষ সে লাশ ধর্মে যাবেনা কেনা, যতই ধূর্ত হোক ক্রেতা-বিক্রেতা !!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&