হাসান মাহমুদ
১৬ই সেপ্টেম্বর ৪৩ মুক্তিসন (২০১৩)
কারার ওই লৌহ কপাট – এখনো হয়নি লোপাট –
শক্ত জমাট – মৌলবাদীর পাষাণ বেদী,
এখনো খোদার নামে – এদেশের গঞ্জে গ্রামে –
যম-গোলামে – খায় মা-বোনের বক্ষ ছেদী।
এখনো হিংস্র শকুন – মানুষেরখায় চুষে খুন –
তপ্ত আগুন – বিষাক্ত তার ক্লিন্নকরে,
এখনো মা-বোন্ শিকার – উন্মাদ ধর্মবিকার –
দিক্-বালিকার – ছিন্নদেহ বিষ নখরে!!
এখনো শফি’র লালা – কামুকের হেরেমশালা –
আগুন জ্বালা – সাপকে আবার কিসের আদর?
জাতির এ ঘোর অভিশাপ – কেন তুই সইবি এ পাপ ? –
বিষাক্ত সাপ – দ্বীন ইসলামের পিঠের বাঁদর !!
এ লালা’র দুর্বিপাকে – মা ও বোন্ ঘোর বিপাকে –
ঘূর্ণিপাকে – লক্ষ নুরজাহান ফিরোজা,
ধর্মের ছদ্মবেশে – যত অধর্ম এসে, –
সোনার দেশে – গাড়ল আসন ভুতের বোঝা !!
চারদিক কি হাহাকার – কত তুই সইবি রে আর –
মানবতার – আর্ত বাণী পানাহ্ খোঁজে,
একি বিভৎস ছবি – মহাকাল দেখছে সবই –
দ্বীনের নবী শিউরে উঠে চক্ষু বোঁজে !!
বেদ্বীনের সঙ্গে রণে – ফেটে পড় মরণপনে –
বিস্ফোরণে – লালা শফি’র নষ্টনীড়ে
ঈশানের বজ্রাঘাতে – ভেঙ্গে পড় জোর আঘাতে –
বজ্রপাতে – হানতে এ সাপ কষ্ট কি রে !!!
*********************************
(১) “উম্মতের জন্য আমার সর্বাপেক্ষা গভীর উদ্বেগ পথভ্রষ্টকারী আলেমদের লইয়া”- রসুল (সা:) – সহি ইবনে মাজাহ ৫ম খণ্ড ৩৯৫২।
(২) “ও হাত হইতে কোরান- হাদিস নাও জোর করে কেড়ে !!”- নজরুল ইসলাম।