অদ্যপি ধাবমান! – “নি:শব্দ গণহত্যা: – আমার শারিয়া নাটক ও মুভি ( মুভিতে অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও ইলোরা গহর):-
হাসান মাহমুদ ১২ জুন ৪৬ মুক্তিসন (২০১৬)
২০০৫ সালে বাংলাদেশ থিয়েটার টরন্টো জাতিকে একটি নবজাত শিশু উপহার দিয়েছিল। সেই শিশু মানবাধিকারের পতাকা হাতে প্রচণ্ড তারুণ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অদ্যপি ধাবমান।
“নি:শব্দ গণহত্যা“ মঞ্চ নাটক :- https://hasanmahmud.com/index.php/movies/hilla-stage-drama
“নিঃশব্দ গণহত্যা” নাটকের ওপরে মুভি “Hilla : Silent Genocide” অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও ইলোরা গহর:- https://hasanmahmud.com/index.php/movies/hilla-the-silent-genocide
জুলাই ২০০৫। টরন্টোতে ‘শৃঙ্গার’ আয়োজিত তিন দিনের নাট্য প্রতিযোগিতায় প্রায় ২২টি নাটক প্রতিযোগিতা করছে, বিচারক হিসেবে আনা হয়েছে ঢাকা থেকে বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী, কোলকাতা থেকে বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও ড: দেবজিৎ ব্যানার্জীকে। তিন বিচারক সর্বসম্মতিক্রমে, যা প্রায়ই হয়না, বাংলাদেশ থিয়েটার টরন্টো’র হিল্লা বিয়ের ওপরে “নি:শব্দ গণহত্যা” নাটককে দিলেন BEST PRODUCTION, প্রথম পুরস্কার। এ রোম্যান্টিক নাটকে ইসলামী সুত্রসহ দেখানো হয়েছে কেন তাৎক্ষণিক তিন-তালাক ইসলাম-বিরোধী। যেমন – “নবীজীর সময় থেকে শুরু করে হজরত আবুবকর ও হজরত ওমরের সময় পর্যন্ত একসাথে তিন-তালাক উচ্চারণকে এক-তালাক ধরা হত” -সহি মুসলিম ৩৪৯১, ৩৪৯২ ৩৪৯৩, বিশ্ব-বিখ্যাত শারিয়াবিদ ডঃ আবদুর রহমান ডোই-এর “শারিয়া দি ইসলামিক ল” পৃঃ ১৭৯ ও মওলানা ওয়াহিদুদ্দিনের “Women in Islam” পৃঃ ১১০। সাথে আমাদের আকতার হোসেনের অসাধারণ নাটক “আলতাবানু” পেল “শ্রেষ্ট পাণ্ডুলিপি” পুরস্কার। পরের ঘটনা:-
১. এ পুরস্কারের খবর দেশে ছাপা হলে পরিচালক রাকিবুল হাসান এটাকে ইংরেজী সাবটাইটেল সহ সিনেমায় রূপ
দেন “হিল্লা”নামে, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও ইলোরা গহর।
২. অনেক চেষ্টাতেও দেশের কোনো টিভি চ্যানেল এটা দেখাতে রাজী হয়নি।
৩. সুশান্ত দাসগুপ্তের আর্থিক সহায়তায় ইউটিউবে দেয়া হলে “হিল্লা” দুনিয়াময় ছড়িয়ে পড়ে।
৪. ইউরোপ-আমেরিকা-ভারতে বিভিন্ন ইসলামী কনফারেন্সে দেখানো হয়।
৫. ভারতে ইসলামিক রিসার্চ ইন্সটিটিউট মুভি’র ৩০০ ডিভিডি কপি মুসলিম নারী-সংগঠনের কাছে পাঠান।
৬. আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় আমেরিকার লস অ্যানজেলেস শহরে ।
৭. তুর্কীস্থানের ও মালয়েশিয়ার দুই মুসলিম তাঁদের ভাষায় সাব টাইটেল করে ইন্টারনেটে ছড়িয়ে দেন।
৮. ইংল্যান্ড ও ক্যানাডায় দুজন শিক্ষক তাঁদের ক্লাসে শিক্ষা-বিষয় হিসেবে ক্রমাগত প্রদর্শন করেন।
“হিল্লা”র সাফল্যে উৎসাহিত হয়ে ইসলামী দলিলবদ্ধ আরো তিনটি রোম্যান্টিক মুভি বানিয়ে দেখানো হয়েছে কিভাবে কোরান-রসুল দিয়েই সমাজকে জঙ্গীবাদ-মুক্ত করা সম্ভব। ঢাকার মিডিয়া, রাজনীতি ও সুশীল সমাজের ঢক্কানিনাদ থেকে বহুদূরে নেতা-কর্মীরা বিভিন্ন গ্রামে মুভিগুলো দেখাচ্ছেন, ওইসব গ্রামে আর কোনদিন ইসলামের নামে জঙ্গীবাদ ঢুকতে পারবে না। দেশের সাহিত্যিক-সাংস্কৃতিক ও মানবাধিকার নেতা-কর্মী, সাংবাদিক-শিক্ষক, নারী-সংগঠন ও আলেমদের মধ্যে ঢাকা-কেন্দ্র থেকে মুভিগুলোর হাজার হাজার ডিভিডি বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
জাতি আজ ইসলামের নামে জঙ্গীবাদের দুর্যোগে পড়তনা যদি এ আন্দোলন পঞ্চাশ বছর আগে শুরু হত। ছোট ছোট অজস্র ঘটনায় যে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে তার সুফল টের পাওয়া যাবে পাঁচ-দশ বছর পর। একের পর এক মুভির শো হচ্ছে স্কুলের মাঠে, বাড়ীর ড্রইংরুমে, মিলনায়তনে। ইমাম মুসল্লীদেরকে দেখিয়েছেন তারাবী নামাজের পর। খতিব বইটা মসজিদে রেখেছেন, সবাইকে পড়তে বলছেন। গ্রামে ৫টি হিল্লা বিয়ে প্রায় হতে যাচ্ছিল, কর্মীরা “হিল্লা” মুভিটি ইমামদের দেখালে তাঁরা ফতোয়া ফিরিয়ে নেন। আরেক গ্রামে এক নারী কেঁদে বলেছিল এ মুভি আগে দেখলে তাকে ইসলামের নামে ধর্ষিতা হতে হত না। কিছু ইমাম তাঁদের খোতবায় বইটার দলিল দিয়ে দেখাচ্ছেন কিভাবে ইসলামের নারী-বান্ধব ব্যাখ্যা দিয়ে নারী-বিরোধী ব্যাখ্যাকে পরাস্ত করা যায়। মাদ্রাসার বর্ষীয়ান অধ্যক্ষ মুভিগুলো নিয়ে চট্টগ্রামের শফি হুজুরের কাছে রওনা দিচ্ছিলেন, তাঁকে থামানো হয়েছে। বিয়েতে পাত্রীপক্ষ জনতাকে দেখিয়েছে, বিমুগ্ধ পাত্রপক্ষ ডিভিডি নিয়ে গেছে তাদের গ্রামে দেখাবে বলে। গ্রাম থেকে গ্রামান্তরে জনগন কোরান-রসুলের দলিল নিয়ে সোচ্চার হচ্ছে জঙ্গীবাদের বিরুদ্ধে।
এ শুধু শুরু। বিলাসিতা নয় বরং জাতির প্রয়োজনের, অস্তিত্বের এই আন্দোলন আরো অনেকদুর যাবে।
বাংলাদেশ থিয়েটার টরন্টো’র সেই ছোট্ট শিশু আজ দুর্দান্ত তারুণ্যে দেশ-দেশান্তরে গ্রাম-গ্রামান্তরে অদম্য ধাবমান !!
(আমার শারিয়া মুভিগুলো রাখা আছে এই ওয়েবসাইটে – http://hasanmahmud.com)
************************************************************
এই “জঙ্গীমুক্ত বাংলাদেশ” আন্দোলন ছবিসহ রিপোর্ট করেছে ৭১-টিভি ও ইংল্যান্ড-এর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ইউ. কে :-
http://www.ibtimes.co.uk/boko-haram-isis-islam-radical-free-village-movement-breaks-myth-that-sharia-law-allahs-law-1453863
Bangladesh – Radical Free Village Movement Busts Myth that ‘Sharia Law is Allah’s Law’
By Ludovica Iaccino June 23, 2014 17:20 BST