পরিকল্পনাকালে ক্রিমিন্যালদেরকে গ্রেপ্তার অবৈধ – শারিয়া আইন

পরিকল্পনাকালে ক্রিমিন্যালদেরকে গ্রেপ্তার অবৈধ – শারিয়া আইন
হাসান মাহমুদ

আবারো শারিয়া আইন। কারণ ইসলামী আবেগকে পুঁজি করে যাঁদেরকে মরিচীকার পেছনে ছোটানো হচ্ছে তাঁদের চোখ খোলা দরকার। আমাদের এতো বছরের চেষ্টার ফলে অজস্র অন্ধ চোখ খুলেছে, পুরো জাতির অন্ধত্ব দূর করা দরকার। শারিয়ার সমস্যা ও তার সমাধান কেন অসম্ভব তা আগেই দেখানো হয়েছে, এবারে আরেকটা উদাহরণ। ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবিশ্বাস্য হলেও সত্যি, ইসলামী রাষ্ট্রে এই ডাকাতদেরকে (কিংবা যে কোনো অপরাধীকে) এভাবে গ্রেপ্তার করা অবৈধ। খুন জখম বা ব্যাংক ডাকাতি, প্লেন হাইজ্যাক বা ধর্ষণ সহ যে কোন অপরাধই হোক না কেন, ঘটনাটা না ঘটা পর্যন্ত পুলিশকে নাকে তেল দিয়ে ঘুমোতে হবে। কারণ :-

বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খণ্ড ধারা ২খ ও ৩য় খণ্ড ধারা ১২৮২:- “যে কর্মটি করিলে অথবা না করিলে অপরাধ হয় তাহা বাস্তবে সংঘটিত হইতে হইবে” ও “কোন ব্যক্তির অপরাধ প্রকাশ্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহাকে গ্রেপ্তার বা আটকের মাধ্যমে তাহার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাইবে না” – বি-ই-আ ৩য় খণ্ড ধারা ১২৮২।

এর সাথে যোগ করুন আইনদুটোর বিশ্লেষণ – উদ্ধৃতি :-

(১) “বাস্তবে সংঘটিত না হওয়া পর্যন্ত কোনো কর্মের জন্য কাহাকেও দায়ী করা যায়না” – বিধিবদ্ধ ইসলামী আইন ১ম খণ্ড পৃ: ২০৮, এবং
(২) “ইসলামী রাষ্ট্রে কোনো নাগরিকের অপরাধ প্রকাশ্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহাকে আটক করা যাইবে না” – বিধিবদ্ধ ইসলামী আইন ৩য় খণ্ড পৃ: ৭৮২)।

কি দাঁড়ালো তাহলে? এগুলো তো অপরাধী-বান্ধব আইন, এ-আইন হলে তো অপরাধীদের পোয়াবারো ! এ ভয়াবহ আইনগুলো চালু হলে অপরাধীরা উৎসাহিত হবে, সমাজে মারাত্মক খারাপ প্রভাব পড়বে। কারণ অনেক সময়ই গুপ্তচরের সাহায্যে পুলিশ চুরি-ডাকাতি থেকে শুরু করো বোমাবাজী-খুন-গণহত্যা এমনকি পেন-হাইজ্যাকের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলে ও অপরাধীদের গ্রেপ্তার করে। এতে জনগণের জানমালের সুরক্ষা হয়, এবং অপরাধীরা ভয় পায়।

এইসব আইন দিয়ে কোনো দেশ চলতে পারে ? দেশে এইসব আইন চান আপনারা ?

Related :-
১। শারিয়া আইনের উদাহরণ:- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/214-2023-03-24-00-05-10

২। শারিয়া আইন সংস্কারের প্রধান ও কঠিনতম বাধা :- https://hasanmahmud.com/index.php/articles/islamic-bangla/215-2023-03-27-01-42-40

২।

Leave a Comment